(ABNA24.com) আল-মিকদাদ আরও বলেন, আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের ষড়যন্ত্র মোকাবিলায় ফিলিস্তিনিদের মধ্যে ঐক্য ও সংহতি জরুরি।
তিনি বলেন, পাশ্চাত্যের ব্যাপক চাপ ও যুদ্ধের পরও সিরিয়া তার আগের নীতিতে অটল রয়েছে এবং ফিলিস্তিন ইস্যুকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। জাওয়াদ জারিফ মসজিদুল আকসার গেইট 'বাব আর রাহমাহ'-তে ইসরাইলি হামলার নিন্দা জানান।
এ সময় পিএলও'র কার্যনির্বাহী কমিটির প্রতিনিধিদলের প্রধান আহমাদ আলী ফিলিস্তিনিদের প্রতি সিরিয়ার সরকার ও জনগণের সাহায্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আমরা চাই সিরিয়া যত দ্রুত সম্ভব সন্ত্রাসীদের কবলমুক্ত হোক। কারণ নিশ্চিতভাবে এর ফলে ফিলিস্তিনিরা লাভবান হবে।
..........
340