ABNA24.com) ম্যাকরন ও জনসন গতকাল (রোববার) জার্মানির রাজধানী বার্লিনে এক বৈঠকের পর বলেন, ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে সেজন্য পরমাণু সমঝোতার একটি দীর্ঘমেয়াদি বাস্তবায়ন প্রক্রিয়া ঠিক করা প্রয়োজন। তারা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা প্রশমনের ওপরও গুরুত্ব আরোপ করেন।
এমন সময় ফরাসি প্রেসিডেন্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী পরমাণু সমঝোতা রক্ষা করার আহ্বান জানালেন যখন ওই দু’দেশের সঙ্গে জার্মানি মিলে পরমাণু সমঝোতার মতবিরোধ নিরসনের ম্যাকানিজম ‘মশে’ চালু করেছে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী গত শুক্রবার তেহরানের জুমার নামাজের খুতবায় বলেছেন, তিন ইউরোপীয় দেশ আমেরিকার ভৃত্যে পরিণত হয়েছে। তিনি আরো বলেন, ইউরোপীয়রা ভাবছে তারা ইরানকে নতজানু করতে সক্ষম হবে।কিন্তু বাস্তবতা হচ্ছে, তাদের মনিব আমেরিকাই যেখানে ইরানের কোনে ক্ষতি করতে পারনি সেখানে ইউরোপীয় দেশগুলোর এ ধরনের হুমকি হাস্যকর।
...........
340