আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সভার অবকাশে ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালেহ বলেন: নিরাপদ উপকূলে পৌঁছানোর জন্য ইরাকের কাণ্ডারী হতে পারেন আয়াতুল্লাহ সিস্তানি।
তিনি বলেন: মেয়াদ শেষ হওয়ার আগেই পার্লামেন্ট নির্বাচন, ইরাকের রাজনৈতিক টানাপোড়ন নিরসনের সুযোগ সৃষ্টি করবে।
তার সংযোজন: মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ইরাকের সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন অত্যাবশ্যক একটি বিষয়। বেশীরভাগ ইরাকি, বিদেশী সৈন্যদের ইরাক ত্যাগের যে দাবী তুলেছে তা মূলতঃ আমাদের সার্বভৌমত্বের প্রতি অসম্মানের কারণে।
দায়েশ বিরোধী যুদ্ধে ইরানের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দু’দেশের ভৌগলিক ও ধর্মীয় সম্পর্ক দৃঢ় এবং আমরা যৌথ পানি সম্পদ থেকে উপকৃত হই।
তিনি বলেন: ইরাকি সেনাবাহিনী, পপুলার মোবিলাইজেশন ফোর্স, পেশমার্গা বাহিনী ও অন্যান্য সামরিক ইউনিটসহ আন্তর্জাতিক সহযোগিতার কারণে ইরাকে দায়েশের পতন সম্ভব হয়েছে।
মার্কিন সৈন্যদের সাম্ভাব্য ইরাক ত্যাগের পর ইরাক অভ্যন্তরে ব্যাপকভাবে ইরানের অনুপ্রবেশ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনার বিষয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ইরানের প্রতিবেশী এবং ভাল প্রতিবেশী হিসেবে অবস্থান উভয়ের জন্য গুরুত্বপূর্ণ।
অতীতে ইরান ও ইরাকের মাঝে বহুদিনের যুদ্ধ ছিল। সময় এসেছে উভয় পক্ষের বন্ধুত্বসুলভ সম্পর্ককে টিকিয়ে রাখার। ইরানের সাথে যুদ্ধের ঐ দিনগুলো ফিরে আসুক কোন ইরাকিই এমনটা চায় না।
ইরাকের প্রেসিডেন্ট বলেন: ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘনের সকল প্রচেষ্টা ব্যর্থ হবে। স্বাধীনতা অথবা সার্বভৌমত্বের হ্রাস ঘটাবে এমন কোন ইস্যু ইরাক গ্রহণ করবে না। ইরানের সাথে ভ্রাতৃত্ব ও বন্ধুত্বসুলভ সম্পর্ক চায় ইরাকিরা।
দায়েশ বিরোধী যুদ্ধে লেফটেন্যান্ট কাসেম সোলেইমানি’র অবদানের কথা উল্লেখ করতে গিয়ে বারহাম সালেহ বলেন: তিনি ছিলেন ইরানের সিম্বল এবং এদেশের জাতীয় নিরাপত্তা সিস্টেম। তিনি ইরাকি সৈন্যদের পাশে থেকে ইরাকে দায়েশের বিরুদ্ধে যুদ্ধ করেছেন।
তিনি আরও বলেন: মধ্যপ্রাচ্যে ইরানের ভূ-রাজনৈতিক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটি ইরাকের প্রতিবেশী। অতএব, তাদের সাথে আলোচনার কোন বিকল্প নেই।#
২৪ জানুয়ারি ২০২০ - ০৪:৪৬
News ID: 1004915
আইসিস তথা দায়েশের বিরুদ্ধে লেফটেন্যান্ট কাসেম সোলেইমানি’র যুদ্ধ সম্পর্কে ইরাকের প্রেসিডেন্ট বলেছেন: তিনি ছিলেন ইরানের সিম্বল এবং দেশটির জাতীয় নিরাপত্তা সিস্টেম। তিনি ইরাকি বাহিনীর সাথে দায়েশের বিরুদ্ধে যুদ্ধ করেছেন।