২৪ জানুয়ারি ২০২০ - ২০:৩৮
লাখো জনতার উদ্দেশ্যে সাদর, ‘ইরাকের মাথা সমুন্নত রেখেছেন’

বাগদাদে মার্কিন বিরোধী গণবিক্ষোভে লাখো জনতার অংশগ্রহণের ঘটনায় তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে ইরাকের সাদর মুভমেন্টের নেতা ও আল-সায়েরুন জোটের (Alliance Towards Reforms) আধ্যাত্মিক নেতা সৈয়দ মুকতাদা সাদর বলেছেন: আমাদের মাথা সমুন্নত রেখেছেন।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ‘সৈয়দ মুকতাদা সাদর প্রতিবারের মত এবারও তার টুইটার পেইজে এক বার্তায় ইরাকি জনতার উদ্দেশ্যে লিখেছেন: আমাদের আশা পূরণ করেছেন এবং শত্রুদেরকে ক্রোধান্বিত করেছেন। মহান আল্লাহ্ এ কাজের সওয়াব আপনাদের পূন্যের খাতায় লিপিবদ্ধ করুন এবং আপনাদের সকলকে ও ইরাক ভূখণ্ডকে কল্যাণ দান করুন’।

তিনি ইরাকি রাজনীতিবিদদের সমালোচনা করে বলেন, তারা সম্পদ ও ক্ষমতার লোভী। আমি ইরাক ও এদেশের জনগণকে ভালবাসি’। এ সময় তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা করেন যে, কোন পদের লোভ তার নেই।

এর আগে ইরাকের হিকমাত মুভমেন্টের প্রধান সৈয়দ আম্মার হাকিমও বলেন, (নতুন ক্যাবিনেট গঠনের বিষয়ে) কালক্ষেপণ যথেষ্ট হয়েছে। কেননা -যেভাবে ইরাকের সর্বোচ্চ মারজা বিবৃতিতে বলেছেন- এ [কালক্ষেপণ] ইরাকের জনগণের সমস্যাকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে।

এদিকে, নতুন প্রধানমন্ত্রী ও ‘আদেল আব্দুল মাহদি’র স্থলাভিষিক্ত নির্বাচনের প্রক্রিয়ায় যারা গড়িমসি করছেন তাদের প্রতি হুশিয়ারি উচ্চারণ করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও ইরাকি পার্লামেন্টে State of Law Coalition-এর প্রধান ‘নূরি আল-মালেকি’।

প্রসঙ্গত, গতবছর অক্টোবর মাসের শুরুর দিক থেকে সরকারের অযোগ্যতা, বৈষম্য নীতি, দারিদ্রতা, বেকারত্ব ও সরকারি কর্মকর্তাদের দূর্নীতি’র প্রতিবাদে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়। এর ধারাবাহিকতায়, গত ২৮ নভেম্বর-২০১৯ আব্দুল মাহদি পদত্যাগ করেন। কিন্তু রাজনৈতিক বিভক্তি ও মতভেদের কারণে এখনো তার স্থলাভিষিক্ত নির্বাচন সম্ভব হয়নি। অবশ্য কিছু কিছু ইরাকি সূত্র জানিয়েছে যে, ‘মুহাম্মাদ তৌফিক আল্লাউই’ ইরাকের প্রধানমন্ত্রীর পদের জন্য মনোনীত হতে যাচ্ছেন।#ইরনা