আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): গতকাল (মঙ্গলবার) তুরস্কের রাজধানী আঙ্কারায় হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজারতোর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন চাভুসওগ্লু। তিনি সুস্পষ্ট করে বলেন, ফ্রান্স একজন জলদস্যু এবং অভ্যুত্থানকারীকে সমর্থন দিচ্ছে।
লিবিয়া ইস্যুতে ফ্রান্সের ধ্বংসাত্মক ভূমিকার সমালোচনা করে চাভুসওগ্লু বলেন, প্যারিস মূলত জাতিসংঘের সিদ্ধান্তের বিরুদ্ধে কাজ করছে। তিনি বলেন, ফ্রান্স অতীতে যেভাবে আফ্রিকার দেশগুলোতে উপনিবেশ গড়ে তুলেছিল ঠিক একইরকম লক্ষ্য এখন লিবিয়াতে বাস্তবায়ন করতে চায়।
চাভুসওগ্লু বলেন, স্বচ্ছ চুক্তির অবকাঠামোর ওপর ভিত্তি করে লিবিয়ার সঙ্গে তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে উঠেছে।#
342/