আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইয়েমেনে আগ্রাসন পরিচালনাকারী সৌদি আরবের নেতৃত্বাধীন জোট এ পর্যন্ত বহুবার দাবি করেছে, ইয়েমেন যুদ্ধে ইরানের উপস্থিতি রয়েছে এবং দেশটিতে সমরাস্ত্র পাঠাচ্ছে তেহরান। আরব দেশগুলোর এ অভিযোগ সব সময়ই অস্বীকার করে এসেছে ইয়েমেন।
প্রকৃতপক্ষে গত পাঁচ বছরেরও বেশী ধরে সৌদির নেতৃত্বাধীন আরব জোট ইয়েমেনে ব্যাপক আগ্রাসন চালিয়ে এবং ১০ হাজারের বেশি নাগরিককে হত্যা করেও তাদের তাদের লক্ষ্যে পৌঁছাতে পারেনি; আর সে ব্যর্থতা ধামাচাপা দিতেই ইরানের বিরুদ্ধে অভিযোগ এনেছে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ।
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনকে দমন এবং নিজের সমর্থিত হাদি সরকারকে ক্ষমতায় বসাতে ২০১৫ সাল থেকে ইয়েমেনের ওপর ভয়াবহ আগ্রাসন চালাচ্ছে সৌদি আরব। এ আগ্রাসনে ইয়েমেনের অবকাঠামোর মারাত্মক ক্ষতি ও হাজার হাজার নিরীহ মানুষ নিহত হওয়া ছাড়া সৌদি আরবের জন্য আর কোনো ফল বয়ে আনেনি।#
342/