আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): গত ছয় মাসের মধ্যে জারিফের এটি তৃতীয়বারের মতো রাশিয়া সফর। গতরাতে জাওয়াদ জারিফ তার টুইটার পোস্টে জানিয়েছেন, তিনি প্রেসিডেন্ট পুতিনের কাছে গুরুত্বপূর্ণ বার্তা হস্তান্তর করেছেন। এছাড়া দ্বিপক্ষীয় সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ঘটনাবলী নিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন।
জাওয়াদ জারিফ বলেন, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতার ব্যাপারে ইরান এবং রাশিয়ার একই রকমের দৃষ্টিভঙ্গি রয়েছে। ল্যাভরভের সঙ্গে বৈঠকে জারিফ বলেন ইরান এবং রাশিয়ার মধ্যে বর্তমানে শক্তিশালী সম্পর্ক রয়েছে; এ ধরনের সম্পর্ক থেকে দু'দেশই লাভবান হতে পারে। জারিফের সঙ্গে বৈঠককে ল্যাভরভ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন।#
342/