আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, রাশিয়ার দক্ষিণাঞ্চলের সীমান্ত থেকে মার্কিন গোয়েন্দা বিমান সনাক্ত করার পর সেটিকে বাধা দেয়ার জন্য একটি এসইউ-২৭ যুদ্ধবিমান পাঠানো হয়।
রুশ মন্ত্রণালয় বলছে, আমেরিকা পি-৮ পজিডোন বিমান পাঠিয়েছিল তবে রুশ বিমানের বাধার মুখে সেটি তার গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, দেশের সীমান্ত লঙ্ঘনের কোন সুযোগ শত্রুপক্ষকে দেয়া হবে না।
এর আগে গত বৃহস্পতি ও শুক্রবার আমেরিকার গোয়েন্দা বিমান রাশিয়ার আকাশে ঢোকার চেষ্টা করলে তাদেরকে বাধা দেয়া হয়।
আমেরিকার বোমারু ও গোয়েন্দা বিমান প্রায়ই রাশিয়ার সীমান্তের কাছে শনাক্ত করা হয়ে থাকে। রাশিয়া এসব ঘটনাকে উসকানিমূলক বলে মনে করে।#
342/