১ আগস্ট ২০২০ - ০৭:৪১
টেলিফোনালাপে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন রুহানি ও এরদোগান

অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছ ইরান ও তুরস্ক। গতকাল (শুক্রবার) এক টেলিফোলাপে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাতে গিয়ে এ প্রত্যয় জানান ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ও তার তুর্কি সমকক্ষ রজব তাইয়্যেব এরদোগান।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): টেলিফোনালাপে প্রেসিডেন্ট রুহানি তুরস্কের সরকার ও জনগণকে কুরবানির ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, এ পর্যন্ত করোনাভাইরাস মোকাবিলায় দু’দেশ পরস্পরের পাশে ছিল এবং সামনের দিনগুলিতে দ্বিপক্ষীয় সহযোগিতা এই প্রাণঘাতী রোগ মোকাবিলায় উল্লেখযোগ্য সাফল্য বয়ে আনবে।

ইরানের প্রেসিডেন্ট কিছু আঞ্চলিক সমস্যার প্রতি ইঙ্গিত করে আশা প্রকাশ করে বলেন, এ অঞ্চলের সবগুলো দেশের মধ্য সহযোগিতার মাধ্যমে গোটা মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

342/