আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): মার্কিন সরকার ইরানের মোকাবিলায় সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্যও নিজেকে প্রস্তুত করেছে জানিয়ে হুক বলেন, তেহরানকে অর্থনৈতিক চাপ ও আলোচনার মধ্যে যেকোনো একটিকে বেছে নিতে হবে। হুক এমন সময় এ বক্তব্য দিলেন যখন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী চলতি সপ্তাহে দেয়া এক ভাষণে আবারো আমেরিকার সঙ্গে যেকোনো ধরনের আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।
২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা অনুযায়ী আগামী ১৮ অক্টোবর ইরানের ওপর জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাহার হয়ে যাবে বলে কথা রয়েছে।কিন্তু মার্কিন সরকার ওই নিষেধাজ্ঞা নবায়নের জন্য উঠেপড়ে লেগেছে।
ওয়াশিংটন সম্প্রতি ইরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর কাছে একটি প্রস্তাবের খসড়া বিলি করেছে। তবে রাশিয়া ও চীন বলেছে, তারা নিরাপত্তা পরিষদে আমেরিকার এই ইরানবিরোধী প্রস্তাব পাস করতে দেবে না।#
342/