আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): সিরিয়ার সামরিক সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, অধিকৃত গোলান মালভূমি থেকে ইহুদিবাদী সেনারা সিরিয়ার সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। তবে সিরিয়ার সেনারা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ভূপাতিত করতে সক্ষম হন।
সূত্র জানিয়েছে, ইসরাইলি ক্ষেপণাস্ত্রের আঘাতে সিরিয়ার দুই সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এর পাশাপাশি বেশকিছু সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়।
২০১১ সাল থেকে সিরিয়া বিদেশি মদদপুষ্ট উগ্র সন্ত্রাসীদের সহিংসতা মোকাবেলায় করে আসছে। সিরিয়ার সরকার বলছে, এসব উগ্র তাকাফিরি সন্ত্রাসীদেরকে আমেরিকা এবং ইসরাইল সব ধরনের সহযোগিতা দিচ্ছে। এখন তাদের পতন ঠেকাতে ইসরাইল সিরিয়ার সেনাবাহিনী এবং সামরিক স্থাপনার ওপর মাঝেমধ্যে হামলা চালিয়ে সন্ত্রাসীদের মনোবল চাঙ্গা রাখার চেষ্টা করছে।#
342/