আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : ইরানের মধ্যাঞ্চলে অবস্থিত এ পরমাণু স্থাপনায় গত জুলাই মাসে অন্তর্ঘাতমূলক হামলা চালায় দুষ্কৃতকারীরা।
কামালভান্দি জানান, ইরানের নিরাপত্তা সংস্থাগুলো এ ব্যাপারে তদন্ত চালিয়েছে এবং এখন তারা তাদের চূড়ান্ত পর্যালোচনামূলক রিপোর্ট পেশ করবেন। তিনি বলেন, “তদন্ত এখনো চলছে তবে এ পর্যন্ত আমরা যা জানতে পেরেছি তাতে নিরাপত্তা সংস্থাগুলো হামলাকারীদেরকে চিহ্নিত করেছে। পাশাপাশি হামলার উদ্দেশ্য, ধরণ, প্রকৃতি ও পদ্ধতিও সনাক্ত করা সম্ভব হয়েছে।”
ইরানের এই মুখপাত্র বলেন, হামলাকারীরা নাতাঞ্জ পরমাণু স্থাপনায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাগজ বিঘ্নিত করতে চেয়েছিল কিন্তু তা ব্যর্থ হয়েছে। এ ধরনের অন্তর্ঘাতমূলক তৎপরতা প্রতিরোধে ইরান তার পরমাণু স্থাপনায় আরো বাড়তি একটি শেড তৈরি করবে বলে তিনি জানান।
বেহরুজ কামালভান্দি বলেন, "ইরান প্রকৃতপক্ষে একটি যুদ্ধ পরিস্থিতি মোকাবেলা করছে এবং এ ধরনের ঘটনার পর আমরা আমাদের নিরাপত্তা এবং পরমাণু সংক্রান্ত কাজ আরো জোরদার করবো।"#
342/