আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : নতুন নিহত দুই ব্যক্তির একজন মারা গেছেন আঘাতজনিত কারণে আর অন্যজন বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে। স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে যে, দুই ব্যক্তি ঘূর্ণিঝড় সংক্রান্ত ঘটনায় মারা গেছে।
গত ২৭ আগস্ট চার ক্যাটাগরির ঘূর্ণিঝড় লরা লুজিয়ানার দক্ষিণ-পশ্চিম উপকূলে ভয়াবহ আঘাত হানে। এই ঝড়ে টেক্সাস উপকূলেও মারা গেছে পাঁচজন।
মার্কিন উপকূল থেকে যাওয়ার পথে ঘুর্ণিঝড় লরা হাইতি ও ডোমিনিকান প্রজাতন্ত্রে আঘাত হানে। ঝড়ের আঘাতে হাইতিতে মারা গেছে অন্তত দুই ডজন মানুষ।#
342/