আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : তিনি বলেছেন. আমিরাতের জাহাজটি ইয়েমেনের পানিসীমায় ঢুকে শত্রুতাপূর্ণ তৎপরতা চালানোর সময় তাকে আটক করা হয়। জেনারেল ইয়াহিয়া জানান, জাহাজটি নানা রকম গোলাবারুদ ভর্তি ছিল এবং খুব শিগগিরই এ বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য জনসমক্ষে প্রকাশ করা হবে।
এদিকে, ইয়েমেনের পানিসীমায় ঢুকে সংযুক্ত আরব আমিরাতের জাহাজের শত্রুতাপূর্ণ তৎপরতার নিন্দা জানিয়েছেন আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মোহাম্মাদ আব্দুস সালাম। তিনি বলেন, ইয়েমেনের সেনারা ও হুথি যোদ্ধারা সফল ও নজিরবিহীন অভিযান চালিয়ে আমিরাতের এই জাহাজ আটক করেছে। সৌদি জোটের বিরুদ্ধে ইয়েমেনিদের জন্য এটি বৈধ অধিকার।#
342/