আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি আজ (বুধবার) এক বিবৃতিতে এ তথ্য জানান।
তিনি বলেন, সাম্প্রতিক অভিযানে সংযুক্ত আরব আমিরাত সমর্থিত ৫১৫ জন গেরিলা ও দায়েশ সন্ত্রাসী নিহত হয়েছে। এরমধ্যে শীর্ষ পর্যায়ের কয়েকজন গেরিলা কমান্ডার ছিল। অভিযানে ৮৫০ জন আহত হয়েছে বলে জেনারেল সারিয়ি জানান। তিনি আরো জানান, ইয়েমেনি যোদ্ধাদের অভিযানের সময় আমিরাত সমর্থিত ২০০ গোরিলা নিখোঁজ হয়েছে।
ইয়েমেনি সেনাদের হামলায় আমিরাতের মদদপুষ্ট গেরিলাদের ১০২টি সাঁজোয়া যান ধ্বংস হয়েছে। একইসাথে বহুসংখ্যক বিশাল আকারের উন্নত কামানও ধ্বংস হয়।#
342/