আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : প্রচণ্ড শীত উপেক্ষা করেই সারা দেশের বিভিন্ন শহরের মানুষ ইয়েমেনিদের সঙ্গে সংহতি প্রকাশ করেন এবং দখলদারদের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন।
তেহরানের বিক্ষোভস্থল থেকে আমাদের সংবাদদাতারা জানিয়েছেন, ইয়েমেনের মজলুম জনগণের প্রতি সংহতি জানিয়ে মুসল্লিরা বলেছেন সৌদি আরবের নেতৃত্বাধীন জোটকে অবিলম্বে হামলা বন্ধ করতে হবে। আগ্রাসী শক্তির প্রতি ঘৃণা জানানো সব মুসলমানের দায়িত্ব।
বিক্ষোভকারীরা এ সময় 'আমেরিকা ধ্বংস হোক সৌদি শাসক গোষ্ঠী নিপাত যাক' বলে শ্লোগান দেন। একইসঙ্গে তারা ইহুদিবাদী ইসরাইলের ধ্বংস কামনা করেন। তারা বলেন, যারা এই অপরাধযজ্ঞের বিষয়ে নীরব রয়েছে তারা অপরাধের শরিক হিসেবে গণ্য হবে।
২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ। ইয়েমেনে সৌদিপন্থী ব্যক্তিকে ক্ষমতায় বসানোর লক্ষ্যে দেশটির সার্বিক অবকাঠামোও প্রায় ধ্বংস করে দেওয়া হয়েছে।#
342/