আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে গতকাল সাব্বাগ বক্তৃতা করতে গিয়ে বলেন, কুর্দি নিয়ন্ত্রিত গয়রান কারাগারে দায়েশ গত সপ্তাহে যে হামলা চালিয়েছে এবং এর অজুহাত ধরে মার্কিন যুদ্ধবিমান সেখানকার সরকারি ও বেসরকারি বিভিন্ন স্থাপনায় হামলার মাধ্যমে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাতে একথা পরিষ্কার হয়েছে যে, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকানোর জন্য জরুরি ব্যব্স্থা নেয়া প্রয়োজন।
সিরিয়ার কূটনীতিক বলেন, হাসাকার সাম্প্রতিক ঘটনাবলী এই দাবি করছে যে, দেশের উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের আল-তানফ এলাকায় মার্কিন সেনা উপস্থিতির অবসান জরুরি। একইসঙ্গে তিনি কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ’র প্রতি মার্কিন সমর্থন বন্ধেরও আহ্বান জানান।#
342/