আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : তিনি পশ্চিমা দেশগুলোর সমালোচনা করে আরো বলেছেন, এই বাড়াবাড়ি রকমের ভীতি ছড়ানোর কারণে ইউক্রেনের অর্থনীতির ওপর চাপ বাড়ছে।
গতকাল (শুক্রবার) বিদেশি গণমাধ্যমকে ব্রিফ করার সময় প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, "আমি মনে করি না আগের চেয়ে বর্তমানে রাশিয়ার সঙ্গে উত্তেজনা অনেক বেশি। বিদেশিদের মধ্যে এমন একটি ধারনা সৃষ্টি হয়েছে যেন এখানে যুদ্ধ চলছে, কিন্তু ব্যাপারটি আসলে সেরকম কিছু না।"
তিনি পশ্চিমা রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, "সীমান্তে রাশিয়ার সেনা মোতায়েনের ব্যাপারে বাড়াবাড়ি রকমের ভীতি ছড়াবেন না। আমাদের এই ধরনের ভীতির প্রয়োজন নেই।"
সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, আমাদের জন্য সব চেয়ে বড় ঝুঁকি হচ্ছে দেশের ভেতরে অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে। কারণ সমস্ত জায়গা থেকে ইঙ্গিত দেয়া হচ্ছে যেন আগামীকাল যুদ্ধ শুরু হবে। এই ধরনের ইঙ্গিত সম্মানিত রাষ্ট্র নায়কদের পক্ষ থেকেও দেয়া হচ্ছে। এইযে ভীতিকর পরিবেশ তৈরি করা হচ্ছে- এর জন্য আমাদের দেশকে কতটা মূল্য দিতে হবে?"
ইউক্রেন ইস্যুতে যখন রাশিয়া এবং মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর মধ্যে প্রচণ্ড রকমের সামরিক উত্তেজনা বিরাজ করছে এবং পশ্চিমা দেশগুলো বারবার যুদ্ধের হুমকি দিচ্ছে তখন ইউক্রেনের প্রেসিডেন্ট এসব কথা বললেন।#
342/