২৯ জানুয়ারি ২০২২ - ১৮:১০
ইয়েমেনের আনসারুল্লাহর শক্তিতে আতঙ্কে ইসরাইল

ইয়েমেনের হুথি আনসারুল্লাহর শক্তি ও সামর্থ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েছে দখলদার ইহুদিবাদী ইসরাইল। ইসরাইলি গণমাধ্যমে যেসব সংবাদ বিশ্লেষণ প্রকাশিত হচ্ছে তা থেকে এ বিষয়টি স্পষ্ট হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : ইসরাইলের টিভি চ্যানেল-থার্টিনের বিশ্লেষক জিপি ইয়াহযকালি বলেছেন, ইয়েমেনের আনসারুল্লাহও এখন ইসরাইলের জন্য বড় হুমকিতে পরিণত হয়েছে। এটা ছোটখাটো কোনো হুমকি নয়।

তিনি আরও বলেছেন, সৌদি আরব ও সংযুক্ত আমিরাতের পর তারা ইসরাইলকেও টার্গেট করবে। আরব অঞ্চল বিষয়ক এই বিশ্লেষক ইসরাইলি টিভি চ্যানেলকে আরও বলেছেন, ইয়েমেনের আনসারুল্লাহর কাছে এমন সব ক্ষেপণাস্ত্র রয়েছে যেগুলো ইসরাইল পর্যন্ত পৌঁছাবে।

সম্প্রতি ইয়েমেনের আনসারুল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনী সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাইতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

'ইয়েমেনি তুফান-১' ও 'ইয়েমেনি তুফান-২' নামক পৃথক অভিযানের পর আনসারুল্লাহ নেতারা বলেছেন, এই দুই অভিযানের মাধ্যমে দখলদার ইসরাইলকেও বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।

ইয়েমেনের আনসারুল্লাহ মুসলিম ভূখণ্ড দখলদার ইসরাইলের ঘোর বিরোধী। তারা ফিলিস্তিনিদের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে আসছে। এ কারণে সম্প্রতি গাজায় ইয়েমেনিদের প্রতি সংহতি জানিয়েছে মিছিল করেছে ফিলিস্তিনিরা।#

342/