২৯ জানুয়ারি ২০২২ - ১৮:১১
'ইয়েমেনে সৌদি অপরাধযজ্ঞের অবসান ঘটাতে জরুরি পদক্ষেপ নিন'

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের সামরিক আগ্রাসন এবং বর্বরতার অবসান ঘটাতে আন্তর্জাতিক সমাজের প্রতি দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : গতকাল (শুক্রবার) রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে দেশটির জনগণ ইয়েমেনে সৌদি আগ্রাসনের বিরোধিতা করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। এসব সমাবেশ থেকে সৌদি আগ্রাসন ও অবরোধের অবসান ঘটানোর জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়।

গতকাল জুমার নামাজের পর বের হওয়া বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে ইয়েমেনের ওপর সাম্প্রতিক সৌদি আগ্রাসনের কঠোর নিন্দা জানানো হয়।

এ সময় ইরানি জনগণ গত সাত বছর ধরে ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলা ও আগ্রাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং আমেরিকা, ব্রিটেন ও ইহুদিবাদী ইসরাইলের মদদ দেয়ারও নিন্দা জানান।

এর একদিন আগে রাজধানী তেহরানে অবস্থিত জাতিসংঘ কার্যালয়ের সামনে ইরানের শত শত ছাত্র বিক্ষোভ মিছিল করেন।#


342/