আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : তাঁর স্বদেশ প্রত্যাবর্তনের ১০ দিন পর বাইশ বাহমান মোতাবেক ১১ ফেব্রুয়ারি ইসলামি বিপ্লব চূড়ান্ত বিজয় লাভ করে। ওই ঘটনার ৪৩ বছর পর আজ ইরানের দক্ষিণ থেকে উত্তর, পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে তাদের ঐক্য ও সংহতিপূর্ণ আনন্দের দৃঢ়তার চিত্র। তিন রঙের জাতীয় পতাকা ধারন করে ইরানের জনগণ নিজেদের মধ্যকার এক রং তথা ঐক্যের প্রমাণ দিয়েছে।
ইমাম খোমেনি (রহ) এর আদর্শের প্রতি তারা যে আজও অবিচ্ছিন্ন ও অবিচল, তারই স্বাক্ষর রেখেছে তারা আজকের স্বতস্ফূর্ত ও আনন্দঘন বিজয় মিছিলে। বিভিন্ন শ্রেণীর মানুষ 'প্রাচ্যও নয়, পাশ্চাত্যও নয় ইসলামি প্রজাতন্ত্র'- বিপ্লবের এই শ্লোগান দিয়ে ইরানের শত্রুদের বুঝিয়ে দিয়েছে তাদের সকল অপপ্রচার ব্যর্থ হয়েছে। সুতরাং পশ্চিমাদের উচিত ইরানি জনগণের মধ্যকার ঐক্য ও সংহতির দৃঢ়তা ও উন্নয়নকে ভয় করা। আজকের বিরুপ আবহাওয়ার মধ্যেও বরফ বৃষ্টি উপেক্ষা করে ইসলামি বিপ্লব বিজয়ের আনন্দ উৎসবে যোগ দিয়েছে আপামর জনতা।#


342/