আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : ম্যাকরন বলেন, ইউক্রেনকে সামরিক সহযোগিতার জন্য ৩০ কোটি ইউরো বরাদ্দ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার বাইরেও ফ্রান্স কয়েক জন রুশ কর্মকর্তা ও ব্যক্তিত্বের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। প্যারিস শিগগিরই এসব ব্যক্তিত্বের নাম ঘোষণা করা হবে। ইউক্রেনের রাজধানী কিয়েভ যখন পতনের দ্বারপ্রান্তে তখন ইউরোপীয় ইউনিয়ন এই সহযোগিতার ঘোষণা দিল।
এরিমধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ক্ষোভ প্রকাশ করে আজ (শুক্রবার) বলেছেন, ‘আজ সকালে আমরা একা আমাদের দেশকে রক্ষার জন্য লড়াই করছি। গতকালের মতোই বিশ্বের ক্ষমতাধর দেশগুলো দূর থেকে কেবল সবকিছু দেখে যাচ্ছে।’
পশ্চিমা যেসব দেশকে মিত্র বলে ভেবেছিলেন, তাদের একটিকেও পাশে পাচ্ছেন না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ কারণে রাশিয়ার হামলা থামাতে ইউক্রেনের পাশে দাঁড়াতে মিত্র দেশগুলোর প্রতি আবারও আহ্বান জানিয়েছেন তিনি।#
342/