১২ মার্চ ২০২২ - ২০:০৫
সৌদি আরবে ভ্রান্ত আকিদার বাহানায় ৪০ শিয়া মুসলিমসহ ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর

৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করার তথ্য নিশ্চিত করেছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ (শনিবার, ১২ মার্চ) জানিয়েছে, ভ্রান্ত আকিদার অধিকারী হওয়ার অভিযোগে ৮১ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

এ বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত বিবৃতিতে দাবী করা হয়েছে যে, ঐ ব্যক্তিরা বিভিন্ন অপরাধী দলের সাথে যুক্ত হয়ে সত্য পথ থেকে বিভ্রান্ত হয়েছে ও শয়তানের পদাংক অনুসরণ করেছে এবং বিদেশীদের প্রতি আনুগত্য দেখিয়ে নিজেকে ও নিজের দেশকে বিক্রি করে শত্রুর কর্মসূচী বাস্তবায়নে সহযোগিতা করেছে এবং ফ্যাসাদ সৃষ্টির লক্ষ্যে তাদের হাতে বাইয়াত (আনুগত্যের শপথ) করেছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও দাবী করা হয়েছে: নিরপরাধ মানুষের রক্তপাত, ধর্মীয় নিদর্শনের পবিত্রতা লঙ্ঘন,উপাসনালয় ও বেশ কয়েকটি সরকারি দফতর এবং ভবনে হামলা; যেগুলোর উপর দেশের অর্থনীতি নির্ভরশীল, বেশকিছু কর্মকর্তা ও বিদেশী নাগরিকদের উপর নজরদারী এবং তাদের উপর হামলা, নিরাপত্তা বাহিনীর উপর নজরদারী, তাদেরকে হত্যা এবং তাদের লাশ বিকৃত করাসহ মাইন স্থাপনের অভিযোগ (!) তাদের বিরুদ্ধে আনা হয়েছে। এছাড়াঅপহরণ, নির্যাতন, ধর্ষণ, সশস্ত্র ডাকাতি, অস্ত্র ও গোলাবারুদ পাচারের মতো অপরাধের সাথে তারা জড়িত ছিল। (!)

বিবৃতিতে আরও দাবী করা হয়েছে, ঐ ব্যক্তিদের কেউ কেউ হুথিসহ সৌদি বিরোধী বিভিন্ন গ্রুপের সাথে যোগযোগ রক্ষা করে চলত এবং তাদেরকে তথ্য সরবরাহ করে সহযোগিতা করত।

মৃত্যুদণ্ড প্রাপ্ত ঐ ব্যক্তিদের ৪০ জন সৌদি আরবের নাগরিক এবং শিয়া মাযহাবের অনুসারী। তারা দেশটির পূর্বাঞ্চলীয় কাতিফ অঞ্চলের বাসিন্দা।

আরবীয় বসন্ত চলাকালীন সময়ে নিজেদের ন্যায্য অধিকার চেয়ে শান্তিপূর্ণ মিছিলে অংশগ্রহণের অভিযোগে তারা অভিযুক্ত। শান্তিপূর্ণ জনসাধারণের ঐ মিছিলে সশস্ত্র হামলা চালিয়ে সাধারণ জনগণকে হত্যার পাশাপাশি বিপুল সংখ্যক নিরাপরাধ মানুষকে আটক করে স্বৈরাচারী সৌদি বাহিনী। বাড়ীতে হামলা চালিয়েও তাদের অনেককে আটক করা হয়। এরপর তাদের উপর অমানবিক নির্যাতন চালিয়ে তাদেরকে মিথ্যা স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়।

মূলতঃ সৌদি সরকারের নীতির বিরোধীদেরকে দমন করার লক্ষ্যে দেশটির রাজতন্ত্র বিরোধী এবং বাক স্বাধীনতায় সোচ্চার ব্যক্তিদের উপর নানান মিথ্যা অভিযোগ তুলে নাম কা ওয়াস্তা বিচারের মাধ্যমে তাদের মৃত্যুদণ্ডের রায় প্রদান করে তাদেরই সাজানো আদালত।

ব্রিটিশদের সহযোগিতায় মুসলমানদেরকে পবিত্র মক্কা ও মদিনা থেকে বিতাড়িত করার পর থেকে মিথ্যা অভিযোগ ও মৃত্যুদণ্ড কার্যকর করার নীতি চালিয়ে আসছে ক্ষমতাসীন সৌদ পরিবার।  

বাক স্বাধীনতার দাবী তোলার কারণে গ্রেপ্তার ব্যক্তিদের মৃত্যুদণ্ড প্রদানের ক্ষেত্রে সৌদি আরবে আমলনামা বেশ ভারী। এছাড়া তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এবং বিভিন্ন কায়দায় নির্যাতনের মাধ্যমে মিথ্যা স্বীকারোক্তি দিতে বাধ্য করার মত অপরাধেও জড়িত গণতন্ত্র বিরোধী স্বৈরাচারী সৌদি সরকার। যা মানবাধিকার বিষয়ে সোচ্চার বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন কর্তৃক নির্মিত বিভিন্ন প্রামাণ্যচিত্রে স্পষ্টভাবে ফুটে উঠেছে।

এর আগে সৌদি আরব এত সংখ্যক শিয়া মুসলিমের মৃত্যুদণ্ড কার্যকর করেনি। গত ২ বছর আগে রিয়াদ সরকার ৩৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করে যাদের মধ্যে ৩২ জন ছিলেন শিয়া মুসলিম।

স্বৈরাচারী সৌদি সরকারের নির্মম নির্যাতনে শহীদ হওয়া ৪০ জন শিয়া মুসলিমের নামের তালিকা:

১। মুসা জাফার আল-মাবইউক

২। আব্দুল্লাহ্ নাজি আলে আম্মার

৩। হাসান আলী আলুশ শাইখ

৪। আকিল হাসান আল-ফারাজ

৫। আব্দুল্লাহ আলে নাসিফ

৬। মুর্তাজা মুহাম্মাদ আলে মুসা

৭। ইউসুফ আব্দুল আযিম আলে তারিফ

৮। মাহমুদ ঈসা আল-কাল্লাফ

৯। হাইসাম ইব্রাহিম আল-মুখতার

১০। মুহসিন ইব্রাহিম আল-মুসাব্বিহ

১১। হাসান মুহাম্মাদ আল-ফারাজ

১২। আলী আতেফ আলে লীফ

১৩। হুসাইন আলী আলে খালিফ

১৪। জাফার মুহাম্মাদ আল-ফারাজ

১৫। হুসাইন মানসুর আল-আব্দুন্নাবী

১৬। মাজেদ আলাউই আল-কাল্লাফ

১৭। মুহাম্মাদ সাউদ আলে জওহার

১৮। জামাল হাসান আল-বানাউই

১৯। হাসান সালমান আলে রিজওয়াদ

২০। হুসাইন আহমাদ আল-আওজামি

২১। মুস্তাফা আলী আল-খাইয়াত

২২। আলী আব্বাস আল-আওয়ামী

২৩। আহমাদ আব্দুল ওয়াহেদ আল-সুওয়াইকেত

২৪। মুহাম্মাদ আব্বাস আল-আফী

২৫। আকিল হাসান আলে আব্দুল আল

২৬। মুহাম্মাদ আব্দুল্লাহ্ ইসমাঈল

২৭। আহমাদ যাকী আলে আব্দুন্নাবী

২৮। হাসান মুহাম্মাদ আলে তাহিফাহ

২৯। জাফার আহমান আবু হাসুন

৩০। যাইদ আলে তাহিফাহ

৩১। মুহাম্মাদ আব্দুল্লাহ আলে হুযাইম

৩২। মাহদি সালেহ আল-যানাদি

৩৩। আলী মুহাম্মাদ আলে উফাইরীত

৩৪। মুহাম্মাদ আলাউই আল-শাখুরি

৩৫। আমজাদ মুহাম্মাদ আল-আওয়ামি

৩৬। আসাদ মাক্কি আলে শুব্বার আলী

৩৭। হুসাইন মানসুর আল-জাশশি

৩৮। আব্দুল্লাহ্ মুহাম্মাদ আল-বান্দার

৩৯। হাসান হাশেম আল-কাল্লাফ

৪০। আব্দুল্লাহ মুহাম্মাদ আল-যাহের#176