ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে ঘনিষ্ঠ বার্তা সংস্থা নুর নিউজ জানিয়েছে, গতকাল মঙ্গলবার ইরানের সেনারা নেভিগেশন সিস্টেম অকার্যকর হওয়া মার্কিন সমুদ্র যানটি আটক করতে সময় মতো ব্যবস্থা নেয় এবং পারস্য উপসাগরে জাহাজ চলাচলের পথ নিরাপদ রাখতে এই ব্যবস্থা নেয়া হয়।
গত কয়েক সপ্তাহ ধরে এই ধরনের ঘটনা পারস্য উপসাগরে মাঝেমধ্যেই ঘটেছে। এর পুনরাবৃত্তি ঠেকাতে মার্কিন ড্রোনটি আটক করা হয়।
পরে ইরানের সাপোর্ট ভ্যাসেলের কমান্ডারের নির্দেশে ড্রোনটি ছেড়ে দেয়া হয়। এ সময় পঞ্চম বহরের একটি জাহাজও ঘটনাস্থলে যায়। তাদেরকে স্মরণ করিয়ে দেয়া হয়েছে যে, তারা যেন অবশ্যই জাহাজ চলাচলের নিরাপত্তা রক্ষা করে এবং সব ধরনের ঝুঁকি এড়িয়ে চলে।
এ ঘটনাকে মার্কিন নৌবাহিনী এভাবে রূপ দেয়ার চেষ্টা করেছে যে, আইআরজিসি বিনা উসকানিতে ড্রোনটি আটকের চেষ্টা করে।#
342/