আজ (সোমবার) তেহরানে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে নাসের কানয়ানি এসব কথা বলেন। তিনি বলেন, ভিয়েনা সংলাপের বিষয়ে আমেরিকার মাঝে প্রয়োজনীয় রাজনৈতিক সদিচ্ছা দেখা যায় না যার কারণে সমাধানও ঝুলে আছে।
ইরানি মুখপাত্র বলেন, “তেহরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে একথা পরিষ্কার হয় যে, মার্কিন সরকার গঠনমূলক কোনো পথ অনুসরণ করছে না। প্রকৃতপক্ষে তাদের নিষেধাজ্ঞার নেশা পরিত্যাগ করা উচিত এবং গঠনমূলক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের মতো নাসের কানয়ানিও জানান, পরমাণু সমঝোতা পুনর্বহালের বিষয়ে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে আরো বেশি বার্তা আদান প্রদান হচ্ছে।#
342/