আয়াতুল্লাহ কাজেমি এমন সময় এ বক্তব্য দিলেন যখন ইরানে মহিলা পুলিশের হেফাজতে কুর্দি নারী মাহসা আমিনি অসুস্থ হয়ে মারা যাওয়ার পর থেকে গত কিছু দিন ধরে সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে একটি স্বার্থান্বেষী মহল। এতে উসকানি দিচ্ছে বিদেশি অর্থায়নে পরিচালিত কয়েকটি গণমাধ্যম।
আয়াতুল্লাহ সিদ্দিকি বলেন, যেদিন থেকে ইরানে ধর্মীয় শাসনব্যবস্থা কায়েম হয়েছে সেদিন থেকে সাম্রাজ্যবাদী শক্তি উসখুস শুরু করেছে এবং এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, অপরাধযজ্ঞ ও বিশ্বাসঘাতকতা শুরু করেছে। বিগত ৪৩ বছরে ইরানের শত্রুরা একদিনের জন্যও তাদের বিদ্বেষী আচরণ বন্ধ রাখেনি।
তেহরানের জুমার নামাজের খতিব বলেন, ইরানের জনগণ এ পর্যন্ত শত্রুদের ষড়যন্ত একের পর এক নস্যত করেছে। জনগণের প্রচেষ্টায় শত্রুদের ভাড়াটে লোকজন বারবার দৃশ্যপট থেকে বিদায় নিয়েছে এবং ইসলামি বিপ্লব ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে।
আয়াতুল্লাহ সিদ্দিকি বলেন, ইসলামি ইরানের সর্বোচ্চ নেতা যেমনটি বলেছেন, সাম্প্রতিক নৈরাজ্য ও গোলযোগ সৃষ্টির অপচেষ্টায় কিছু মৌলিক বিষয় যেমন রয়েছে তেমনি কিছু ভুয়া বিষয় ও অজুহাত সৃষ্টির অপচেষ্টা হয়েছে। এগুলোর সব বিষয় তদন্ত করে সঠিক পথনির্দেশনা বের করতে হবে।#