ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়ার কাছে তার দেশের কমব্যাট ড্রোন বিক্রির গুজব কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, ইউক্রেন সংকটে ইরান নিরপেক্ষ অবস্থান নিয়েছে এবং তেহরান মনে করে রাজনৈতিক উপায়ে আলোচনার মাধ্যমে এ সংকটের সমাধান সম্ভব।
আব্দুল্লাহিয়ান ইরানের অভ্যন্তরীণ প্রসঙ্গে বলেন, মাহসা আমিনির মৃত্যুর কারণ সম্পর্কে শিগগিরই তদন্ত কমিটি রিপোর্ট প্রকাশ করবে এবং তখন সবকিছু স্পষ্ট হয়ে যাবে।
ইরানে মহিলা পুলিশের হেফাজতে কুর্দি নারী মাহসা আমিনি অসুস্থ হয়ে মারা যাওয়ার পর থেকে গত কিছু দিন ধরে সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে একটি স্বার্থান্বেষী মহল। এতে উসকানি দিচ্ছে বিদেশি অর্থায়নে পরিচালিত কয়েকটি গণমাধ্যম।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশের কিছু বিভ্রান্ত মানুষ পশ্চিমা দেশগুলোর উস্কানি ও এসব দেশ থেকে প্রচারিত টেলিভিশন চ্যানেলের অপপ্রচারণার ফাঁদে পড়ে দেশের নৈরাজ্য চালাচ্ছে। এ অবস্থায় সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব পালন করছে পুলিশসহ অন্যান্য নিরাপত্তা বাহিনী।
টেলিফোনালাপে আইরিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরান তার জনগণের ন্যায়সঙ্গত দাবি মেনে নেবে বলে তার দেশ আশা করছে। এছাড়া, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায়ও শিগগিরই ফল পাওয়া যাবে বলে মনে করছে আয়ারল্যান্ড।#
342/