কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ছয়টার দিকে এই বিস্ফোরণ ঘটে। ট্রাক বোমা বিস্ফোরণের পর পাশের রেল সেতু দিয়ে যাওয়া একটি মালবাহী ট্রেনের সাতটি বগিতে আগুন ধরে যায়। এসব বগিতে তেল বহন করা হচ্ছিল।
ক্রিমিয়ার ব্রিজের ওপর হামলার বিষয়ে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে তবে ভিডিওটির যথার্থতা যাচাই করা যায়নি। ভিডিওতে দেখা যায়, ট্রেনের কয়েকটি জ্বালানি ট্যাঙ্কে আগুন জ্বলছে এবং রাস্তার অংশ বিশেষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
342/