গতকালই ইরাক, জর্দান, ফিলিস্তিন, লিবিয়া, মিশর, লেবানন, ওমান এবং সংযুক্ত আরব আমিরাতের জাতীয় সংসদের স্পিকাররা সিরিয়া সফরে যান। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, আরব সংসদীয় প্রতিনিধিদলকে প্রেসিডেন্ট আসাদ বলেছেন, এই সফরের অর্থ হচ্ছে সিরিয়ার জনগণের প্রতি সমর্থন জানানো যারা উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর তাণ্ডব এবং ভয়াবহ ভূমিকম্পে মারাত্মক রকমের ক্ষতিগ্রস্ত হয়েছেন।
তিনি আরো বলেন, এই সফর এটিও নিশ্চিত করে যে, এখনো কার্যকর আরব প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ঘটনাবলীতে আরব জনগণের স্বার্থ দেখার জন্য সক্ষম। বৈঠকে আরব প্রতিনিধিদল সিরিয়ার জনগণের প্রতি সম্ভাব্য সব রকমের সমর্থন জানানোর জন্য তাদের প্রস্তুতির কথা ঘোষণা করে। #
342/