৩১ মে ২০২৩ - ১৬:৫৪
বিদেশীদের উপর ভরসা না করে নিজেদের ওপর নির্ভরশীল হওয়া উচিত লেবানিজদের : হিজবুল্লাহ

লেবাননের হিজবুল্লাহর শরীয়াহ বোর্ডের প্রধান শেইখ মোহাম্মদ ইয়াজবেক বলেছেন: আমি চাই লেবানিজরা একে অপরের সাথে আপোষ করার মাধ্যমে নিজেদের সম্পর্কের উন্নতি ঘটাক এবং বহিরাগতদের উপর নির্ভর না করে, নিজেদের ইচ্ছা, চিন্তা, সম্মান ও মর্যাদার উপর বিনিয়োগ করুক।

আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা (আবনা): প্রতিরোধ ও স্বাধীনতার ২৩তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে খ্রিস্টান নেতাদের একটি দলের সাথে বৈঠকের পর লেবাননের হিজবুল্লাহর শরীয়াহ বোর্ডের প্রধান শেখ মোহাম্মদ ইয়াজবেক বলেন: আমি চাই লেবানিজরা পরস্পরের সাথে সমঝোতা করুক এবং তাদের সম্পর্ক উন্নত করুক এবং বহিরাগতদের উপর নির্ভর না করে নিজেদের ইচ্ছা, চিন্তা, সম্মান ও মর্যাদার জন্য বিনিয়োগ করুক।

তিনি বলেন: এ কাজ কষ্টসাধ্য কিছু নয় যে, লেবাননিজ ভাইয়েরা পরস্পরের সাথে সমঝোতা করবে, পরস্পরের সাথে বোঝাপড়া করে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আলোচনায় বসবে; এরপরই শুরু হবে দেশ পুণর্গঠনের পর্যায়।#176