৩১ মে ২০২৩ - ১৭:২২
জায়নবাদীদের সাথে সম্পৃক্ত সন্ত্রাসী চক্র আটক

ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশ থেকে জায়নবাদীদের সাথে সম্পৃক্ত একটি সন্ত্রাসী চক্রকে গ্রেপ্তার করা হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনা জানিয়েছে: বিচার বিভাগের নিরাপত্তা ও গোয়েন্দা কেন্দ্রের প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন আবদুল্লাহি এক সভায়, ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের গোয়েন্দা বিভাগ এবং বিচার বিভাগের সমন্বয়ে একটি সন্ত্রাসী দলকে গ্রেপ্তারের তথ্য প্রকাশ করেছেন।

তিনি বলেন, বিশেষ ব্যক্তিত্বদেরকে চিহ্নিত করে তাদেরকে হত্যার পরিকল্পনাকারী ১৪ সদস্যের একটি সন্ত্রাসী চক্র গ্রেপ্তার করা হয়েছে। জায়নবাদীদের সাথে যোগাযোগ ছিল আটককৃত ঐ সন্ত্রাসী চক্রের।#176