ইরানের একটি সরকারি সূত্র জানিয়েছে, সৌদি পররাষ্ট্রমন্ত্রী তেহরান সফরের সময় ইরানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
এর আগে কয়েকটি সূত্র বলেছে, সৌদি পররাষ্ট্রমন্ত্রী শনিবার তেহরান সফরের সময় সৌদি দূতাবাস উদ্বোধন করতে পারেন।
গত সপ্তাহে ইসলামি প্রজাতন্ত্র ইরান সৌদি আরবের রাজধানী রিয়াদে দূতাবাস চালু করেছে। এছাড়া, সৌদি বন্দরনগরী জেদ্দায় ইরানি একটি কনসুলেট অফিস খুলেছে।
গত ১০ মার্চ চীনের রাজধানী বেইজিংয়ে ইরান ও সৌদি আরব চুক্তি সই করার পর এক ঘোষণায় পরস্পরের সার্বভৌমত্বের প্রতি সম্মান জানানোর গুরুত্ব তুলে ধরে বলেছিল, দুই দেশ এক অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না।#
342/