১৫ জুন ২০২৩ - ২০:২২
ইহুদিবাদীদের মাথার উপর আবারও উড়বে ফিলিস্তিনি অগ্নিবাহী বেলুন

ফিলিস্তিনী তরুণরা ইহুদিবাদীদের তাদের দেওয়া পূর্বের প্রতিশ্রুতিগুলোর প্রতি অবহেলার প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নিয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): হিব্রু সংবাদ সূত্রে বলা হয়েছে যে, গাজা উপত্যকার বিপ্লবী তরুণ দলগুলো আবারও ইসরাইল কর্তৃক অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের দিকে পুনরায় আগুনের বেলুন উড়ানোর হুমকি দিয়েছে।

হিব্রু চ্যানেল ‘কানে’র এক প্রতিবিদনে বলা হয়েছে যে, এই ফিলিস্তিনি তরুণরা নিক্ষেপের জন্য প্রস্তুত করা শত শত অগ্নিবাহী বেলুন এবং সেইসাথে এর প্রস্তুতকরণে ব্যবহৃত সরঞ্জামের ছবি প্রকাশ করেছিল।

ঐ তরুণদের সাথে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘আগুন এবং গর্জনে গাজা উপত্যকার চারপাশে ইসরায়েলি বসতি ভেঙে পড়বে’।

‘কান’ তার বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইহুদিবাদী শাসকদের কাছে বার্তা পাঠানো হয়েছে যে, ফিলিস্তিনি তরুণরা সম্ভবত আবারও অগ্নিবাহী বেলুন উড়াতে শুরু করবে। ফিলিস্তিনী তরুণরা ইহুদিবাদীদের তাদের দেওয়া পূর্বের প্রতিশ্রুতিগুলোর প্রতি অবহেলার প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নিয়েছে।

উল্লেখ্য, পূর্বে এই বেলুনগুলি নিক্ষেপের ফলে ইহুদিবাদীদের দখলকৃত কৃষি জমি ব্যাপকহারে ক্ষতিগ্রস্ত হয়। এর প্রতিক্রিয়ায় ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীগুলির অবস্থানগুলিকে লক্ষ্য করে হামলা চালায়। আর এ হামলা থেকে প্রমাণিত হয় যে ফিলিস্তিনীদের ঐ বেলুনগুলি ইহুদিবাদীদের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছিল।#176