বুধবার ইরানের উত্তরাঞ্চলীয় শহরে ম'জান্দারান বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক উৎসবে তিনি এই তথ্য জানান।
চলতি মাসের গোঁড়ার দিকে ইরান প্রকাশ্যে তার প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাত্তাহ'র সফল পরীক্ষা সম্পন্ন করে। এই ক্ষেপণাস্ত্র প্রদর্শন ছিল ইরানি ক্ষেপণাস্ত্র খাতে দেশটির শক্তি বৃদ্ধির ঐতিহাসিক সাফল্যের স্বাক্ষর। ফাত্তাহ শব্দের চেয়ে ১৫ গুণ বেশি গতিসম্পন্ন এবং সব ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার বাধা এড়িয়ে সেগুলোকে ধ্বংস করে দিতে সক্ষম।
ইরানসহ বিশ্বের কেবল চারটি দেশের কাছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এই প্রযুক্তি থাকলেও দেশটি এখন পর্যন্ত এ ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষা করতে পারেনি। #
342/