প্রেসিডেন্ট রায়িসির শোকবার্তায় বলা হয়েছে, “আমরা বিশ্বাস করি এ ধরনের অমানবিক অপরাধযজ্ঞের ফলে হামলার হোতারাই শুধু অপমানিত হবে; এছাড়া আর কোনো ফল বয়ে আসবে না।”
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানও পাকিস্তানের উপজাতীয় বাজৌর এলাকায় রোববারের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।তিনি পাক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টোকে উদ্দেশ করে এক টুইটার বার্তায় হামলায় নিহতদের শোকসন্তপ্ত পরিবারগুলোর পাশাপাশি পাকিস্তানের সরকার ও জনগণকে সমবেদনা জানিয়েছেন।
আমির-আব্দুল্লাহিয়ানের টুইটার বার্তায় বলা হয়েছে, “সন্ত্রাসবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে কার্যকর যুদ্ধ পাকিস্তান ও ইরান উভয় দেশের জন্য অপরিহার্য।” তিনি সন্ত্রাসবাদকে বর্তমান সময়ের সবচেয়ে ‘অশুভ বিষয়’ বলে অভিহিত করেন।
এদিকে পাকিস্তান থেকে পাওয়া সর্বশেষ খবরে জানা গেছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশে রোববারের সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া, আহত শতাধিক ব্যক্তির অনেকের অবস্থা গুরুতর বলে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।#
342/