২ অক্টোবর ২০২৩ - ০৩:০০
নেদারল্যান্ডে পবিত্র কুরআন অবমাননায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের তীব্র নিন্দা

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি নেদারল্যান্ডে পবিত্র কোরআনের অবমাননার পুনরাবৃত্তির তীব্র নিন্দা জানিয়েছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেদারল্যান্ডে পবিত্র কোরআনের অবমাননার পুনরাবৃত্তির তীব্র নিন্দা জানিয়েছেন। নাসের কানানি বলেছেন, ডাচ সরকারকে বিশ্বের দুই বিলিয়নেরও বেশি মুসলিম জনসংখ্যার ধর্মীয় মূল্যবোধ ও পবিত্রতার প্রতি অবমাননা রোধে তার দায়িত্বকে উপলব্ধি করতে হবে এবং বাক স্বাধীনতার নামে এই ধরনের ঘৃণ্য কর্মকাণ্ডের পুনরাবৃত্তি রোধ করবে বলে আশাবাদী।

উল্লেখ্য যে, পেগিদা নামে পরিচিত ইসলাম বিরোধী গোষ্ঠীর নেতা, গত শনিবার, ২৩শে সেপ্টেম্বর, নেদারল্যান্ডে তুর্কি দূতাবাসের সামনে আবারও কুরআনের একটি কপি ছিঁড়ে ফেলে।

উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে ইউরোপীয় দেশগুলোতে পবিত্র কোরআনের অবমাননা বহুবার পুনরাবৃত্তি হয়েছে এবং ইসলামী দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিবাদী প্রতিক্রিয়া সত্ত্বেও তা অব্যাহত রয়েছে।#176S