আজ (বুধবার) ইসরাইলি বর্বর আগ্রাসনে গাজা উপত্যকায় ১০০’র বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।
গত মধ্যরাতের পর গাজার কেন্দ্রস্থলের কয়েকটি বাড়িতে ইসরাইলি বিমান থেকে হামলা চালানো হয়। এতে অন্তত ৪০ জন বেসামরিক নাগরিক শহীদ হন। এছাড়া, সেখানে ধ্বংস্তুপের নিচে অনেকে আটকে আছেন।
এদিকে, গাজা উপত্যকার সুজাইয়া এলাকার ১০টি বাড়িতে ইহুদিবাদীদের বর্বর হামলায় ৩০ জনের বেশি শহীদ হয়েছেন। আজ খুব ভোরে এই হামলা চালানো হয়। এছাড়া, গাজা সিটির শেখ রেজওয়ান এলাকায় ইসরাইলের বিমান হামলায় অন্তত ১০ ফিলিস্তিনি শহীদ হন।
আজ সকালে গাজার নুসাইরাত শরণার্থী শিবিরেও ইসরাইলের বোমাবর্ষণে কয়েক ডজন মানুষ শহীদ হন। ইন্দোনেশিয়া হাসপাতাল ও কামাল আজওয়ান হাসপাতাল এলাকাতেও হামলা চালিয়েছে ইহুদিবাদীরা।#
342/