আহলে বাইত (আ.) বার্তা
সংস্থা (আবনা): বিশ্ব ক্যাথলিক সম্প্রদায়ের নেতা পোপ ফ্রান্সিসের প্রতিনিধি আর্চবিশপ
মিতিয়া লেসকোভার, মহান এই মার্যার প্রতিনিধি শেইখ আব্দুল মাহদি কারবালায়ীকে দেখতে
পবিত্র কারবালায় তার বাড়িতে যান।
এই সাক্ষাতে শেইখ আব্দুল মাহদি কারবালায়ী বিশ্বের সকল দেশগুলিকে গাজায় ফিলিস্তিনিদের সাথে যা ঘটছে, সে বিষয়ে সোচ্চার হবার প্রতি আহবান জানান এবং বলেন, আমরা বিশ্বের প্রতিটি প্রান্তে নির্যাতিতদের পাশে আছি। যেরূপভাবে আমরা গাজায় ফিলিস্তিনি জনগণের প্রতি নিপীড়ন এবং গণহত্যায় তাদের পাশে দাঁড়িয়েছি।
ইসলামের এই মার্যার প্রতিনিধি কারবালায় ইমাম হুসাইন (আ.)-এর অসহায়ত্ব এবং ইমাম হুসাইনকে (আ.) কতিপয় খ্রিস্টধর্মের অনুসারীর সাহায্য করার ঘটনার কথা উল্লেখ করেন।
তিনি গুরুত্বারোপ করেন, মানবিক কারণে আমাদেরকে ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে হবে।
আয়াতুল্লাহ সিস্তানীর প্রতিনিধি আরও বলেন, গাজায় ফিলিস্তিনিদের অসহায়ত্ব এবং কিভাবে তাদের হাজার হাজার সন্তানকে হত্যা করা হচ্ছে, সে বিষয়ে আমরা অবগত। বিশেষ করে যেমনটি জাতিসংঘ ঘোষণা করেছে যে, নিহতদের ৭০ শতাংশই হল নারী ও শিশু।
শেইখ কারবালায়ী ভ্যাটিকান প্রতিনিধিদলকে কষ্ট করে সফরের জন্য ধন্যবাদ জানিয়ে তার কথা শেষ করেন এবং পোপের নিকট তার শুভেচ্ছা পৌঁছাতে ভ্যাটিকানের এই প্রতিনিধি দলকে আহবান জানান।
আর্চবিশপ মিতিয়া লেসকোভারও ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠার জন্য ঈশ্বরের নিকট প্রার্থনা করেন।
তিনি বলেন, গাজায় খ্রিষ্টানরাও রয়েছে এবং তারা সেখানে তাদের ভাইদের সাহায্য করার চেষ্টা করছে যাতে মানুষ বোঝা এবং যুদ্ধ নিহতদের সংখ্যা কমানো যায়। তিনি বলেন, আমরা চাই সেখানে শান্তি থাকুক। আমরা চাই মানুষ শান্তিতে বসবাস করুক।
ভ্যাটিকানের এই কর্মকর্তা বলেন, আমরা যুদ্ধে নিহত এবং নিরপরাধদের জন্য প্রার্থনা করি এবং শান্তির আহবান জানাই, আমরা প্রতিশোধ চাই না। আমরা ঈশ্বরের নিকট প্রার্থনা করি, আমাদের প্রার্থনার প্রয়োজন এমন সকল মানুষকে যেন তিনি শান্তি দান করেন।
আয়াতুল্লাহ সিস্তানীর প্রতিনিধিকে ধন্যবাদ জানিয়ে পোপ ফ্রান্সিসের প্রতিনিধি বলেন, সদয় হৃদয়ে আপ্যায়নের জন্য আমি শেইখ কারবালায়ীকে ধন্যবাদ জানাই। সেইসাথে তার মহাসচিব এবং সহকারীকেও ধন্যবাদ জানাই। আমি তাদের সাথে সাক্ষাতে উষ্ণ অভ্যর্থনা অনুভব করেছি।
উল্লেখ্য যে, শেইখ আব্দুল মাহদি কারাবালায়ী বেশ কয়েক বছর পায়ের আঘাতে ভুগছেন এবং সর্বশেষ পায়ে অস্ত্রোপচার করিয়েছেন। ইমাম হুসাইনের (আ.) মাজারের মিডিয়া বিভাগের প্রধান, মার্যার এই প্রতিনিধি এবং পবিত্র মাজারের তত্ত্বাবধায়ক শায়খ আব্দুল মাহদি কারবালায়ীর সফল অস্ত্রোপচারের খবর দেন।#১৭৬A