তিনি আজ (মঙ্গলবার) আরও বলেন, আশ-শিফা হাসপাতাল ইস্যুতে ইহুদিবাদী ইসরাইলের মিথ্যাচারের ইতিহাস বিশ্ববাসী ভুলে যায়নি। একই অজুহাত দাঁড় করানো হয়েছে নাসের হাসপাতালের বিষয়ে। দখলদার ইসরাইলের এই অমানবিক পন্থা ব্যর্থতায় পর্যবসিত হবে এবং এর মধ্যদিয়ে ইসরাইলের ঘৃণ্য চেহারা আরও বেশি স্পষ্ট হবে।
হাসপাতালকে সামরিক কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তুলে ইসরাইলি বাহিনী ঐ হাসপাতালে হামলা চালিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, খান ইউনিসের নাসের হাসপাতালে ইসরাইলি হামলার ফলে এখন দেড়শ' রোগী মারাত্মক সংকটে রয়েছে। হাসপাতালের প্রায় ৭০ জন রোগীকে তারা গ্রেপ্তার করে নিয়ে গেছে। গাজায় ইসরাইলের ১৩৭ দিনের নির্মম হামলায় এ পর্যন্ত ২৯ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন, আহতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গেছে।#
342/