ভারতীয় নৌবাহিনীর শান্তি ও বন্ধুত্বের ফ্লিট তিনটি প্রশিক্ষণ যুদ্ধ জাহাজ নিয়ে গঠিত, যার মধ্যে রয়েছে "কমব্যাট ডেস্ট্রয়ার তির", "কমব্যাট ডেস্ট্রয়ার শার্দুল" এবং "কমব্যাট ডেস্ট্রয়ার ভিরা"। পার্সটুডে -এর মতে, এই ফ্লোটিলাটি যুদ্ধ ও প্রশিক্ষণ ক্ষেত্রে সম্পর্ক ও সহযোগিতা বাড়ানোর পাশাপাশি সমুদ্রযাত্রার অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে ইরানের বন্দর আব্বাসে এসেছে।
ইরানের জাতীয় ও সামরিক কর্মকর্তাদের সাথে ভারতীয প্রতিনিধির বৈঠক, ইরানি ও ভারতীয় ডেস্ট্রয়ারের ডেকে কূটনৈতিক বৈঠক, ইসলামী প্রজাতন্ত্র ইরান ও ভারতের নৌবাহিনীর কর্মীদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন এবং নৌবাহিনীর বন্দর আব্বাসের সাংস্কৃতিক ও বাণিজ্যিক স্থান পরিদর্শনের জন্য ভারতীয় নৌবহরের কর্মীরা চার দিন ধরে বন্দর আব্বাসে অবস্থান করছেন। #
342/