ডাচ পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভলক্যাম্পের সঙ্গে এক ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আইনের শাসন মেনে চলা এবং জাতিসংঘ সনদের নীতিগুলো পালন করা বিশেষ করে রাষ্ট্রগুলোর আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার গুরুত্ব সম্পর্কে স্মরণ করিয়ে দিয়েছেন। পার্স টুডে অনুসারে, আরাকচি আরও বলেন, "আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য জাতিগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ পরিহার করা এবং বহুপাক্ষিকতাবাদকে শক্তিশালী করা প্রয়োজন।"
গাজায় অপরাধযজ্ঞের বিরুদ্ধে বিক্ষোভরত শিক্ষার্থীদের অপরাধ দমনে নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে ব্রিটিশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতার বিষয়টি ফাঁস
স্কাই নিউজ এবং মানবাধিকার সংস্থা লিবার্টি ইনভেস্টিগেটসের একটি যৌথ তদন্তে জানা গেছে যে গাজা যুদ্ধের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়ে কমপক্ষে ৪০টি ব্রিটিশ বিশ্ববিদ্যালয় দেশটির পুলিশ বা বেসরকারি গোয়েন্দা সংস্থার সাথে সহযোগিতা এবং বিভিন্ন মত বিনিময় করেছে।
জার্মান পুলিশ উগ্র ডানপন্থীদের সমাবেশে বিক্ষোভকারীদের উপর হামলা করেছে
মরগেনপোস্ট ওয়েবসাইট জানিয়েছে, জার্মান সংসদ নির্বাচনের প্রাক্কালে দেশটির পুলিশ বাহিনী উগ্র ডানপন্থী দলগুলোর সমর্থকদের একটি মিছিলে হামলা চালিয়েছে এবং তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করেছে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী: ইরানের সক্ষমতা নিয়ে অনুমান করা উচিত নয়
তুরস্কের টিআরটি নেটওয়ার্কের সঙ্গে এক সাক্ষাৎকারে,পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী সরকারের হুমকির নিন্দায় তার দেশের অবস্থানের উপর জোর দিয়ে বলেছেন যে ইরান একটি দায়িত্বশীল মুসলিম দেশ এবং আমরা বিশ্বাস করি যে এর সক্ষমতা নিয়ে কোনো ধরনের জল্পনা-কল্পনা করা উচিত নয়।
যৌথ বিনিয়োগে রক্ত পরিশোধনাগার স্থাপনের কথা ভাবছে ইরান ও রাশিয়া
ইরানি ব্লাড ট্রান্সফিউশন অর্গানাইজেশনের সিইও মোস্তফা জামালি রাশিয়ার সংবাদ মাধ্যম স্পুটনিকের সঙ্গে এক সাক্ষাৎকারে ঘোষণা করেছেন যে ইরান এবং রাশিয়ার যৌথ বিনিয়োগে ইসলামি প্রজাতন্ত্র ইরানের ভূখণ্ডে একটি রক্ত পরিশোধনাগার নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে।
জাতিসংঘের প্রতিবেদক: গাজার জনগণের বিরুদ্ধে ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে ইসরাইল
জাতিসংঘের দারিদ্র্য ও মানবাধিকার বিষয়ক দূত অলিভিয়ার ডি শুটার তার বিবৃতিতে জোর দিয়ে বলেছেন যে ইসরাইল সরকার গাজার জনগণের বিরুদ্ধে ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে যাতে তাদের জীবনযাত্রা অসম্ভব হয়ে পড়ে। তিনি আরও বলেন, গাজা উপত্যকার পুনর্গঠনের জন্য কমপক্ষে ৫৩ বিলিয়ন ডলারের তারল্য প্রয়োজন।
কলিবফ এবং আরাকচি শহীদ হাসান নাসরুল্লাহ এবং সাফিউদ্দিনের জানাজা অনুষ্ঠানে যোগ দেবেন
বৈরুতে অবস্থিত ইরানি দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে যে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ এবং পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি শহীদ সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ এবং সাফিউদ্দিনের জানাজা অনুষ্ঠানে যোগ দিতে লেবানন যাচ্ছেন।
ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো থেকে ফ্রান্সের বেরিয়ে যাওয়ার সমর্থনে প্যারিসের মানুষ বিক্ষোভ করছে
আরআইএ নভোস্তি সংবাদ সংস্থা লিখেছে, ইউরোপীয় ইউনিয়ন এবং উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা (ন্যাটো) থেকে দেশটির বেরিয়ে যাওয়ার দাবিতে শত শত ফরাসি মানুষ প্যারিসে একটি মিছিল করেছে। মিছিলে অংশগ্রহণকারীরা "যথেষ্ট ইউরোপ" এবং "ন্যাটো বন্ধ করুন" স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বহন করেছিলেন।#