আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : ইমাম মুসা ইবনে জাফর (আ.) এর শাহাদাতের সমসময়ে, বাগদাদে ইমাম (আ.)-এর যায়েরদেরকে (যেয়ারতকারী) লক্ষ্য করে চালানো দু’টি সন্ত্রাসী হামলায় অন্তত ২৮ জন হতাহত হয়েছে।
বাব আশ-শাম অঞ্চলে ২ ব্যক্তির শাহাদাত
প্রথম হামলা : ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে যায়েরদেরকে লক্ষ্য করে ছোঁড়া রকেট হামলায় অন্তত ২ জন যায়ের শহীদ এবং অপর ৮ জন আহত হয়েছে।
বাব আশ-শারকিতে ৩ ব্যক্তির শাহাদাত
দ্বিতীয় হামলা : বাগদাদ শহর অভ্যন্তরে ‘বাব আশ-শারকি’ অঞ্চলে আত্মঘাতী এক ব্যক্তি গাড়ী ভর্তি বিস্ফোরক নিয়ে নিজেকে বিস্ফোরিত করলে এ ঘটনা ঘটে। আইন-শৃংখলা রক্ষী বাহিনীর সদস্যরা আত্মঘাতী ব্যক্তিকে চিহ্নিত করতে পেরে তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়লেও সে বিস্ফোরণ ঘটাতে সক্ষম হয় বলে জানিয়েছেন বাগদাদের অপারেশন উইং কমান্ডারের মুখপাত্র ‘সায়াদ মায়ান’। এ হামলায় ৩ জন শহীদ এবং অন্তত ১৫ জন আহত হয়েছে।
উল্লেখ্য, আসন্ন ইমাম কাযেম (আ.) এর শাহাদাত দিবস উপলক্ষে প্রতিদিন পায়ে হেটে কাযেমাইনের উদ্দেশ্যে রওনা হচ্ছে হাজার হাজার যায়ের।#