আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : গতকাল (বুধবার, ১৩মে) সৌদি আরব ও যুক্তরাষ্ট্র ইয়েমেনে ৫ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিলেও গতকালই বহুবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে সৌদি আরব।
প্রথমে, সীমান্তবর্তী ‘সায়াদা’ প্রদেশের ‘বাকা’ অঞ্চলকে লক্ষ্য করে ৪টি কামানের গোলা ছোঁড়ে সৌদি সৈন্যরা। এরপর, আলমায়াদিনের প্রতিবেদনের ভাষ্যমতে, সৌদি ও আরব জোটের রণতরী এডেন অঞ্চলের জাবাল ইমরান অঞ্চলের উপর ব্যাপক বোমা বর্ষণ করে।
বাংলাদেশ সময় রাত ১০:৩০ দিকে ‘আবিন’ প্রদেশের ‘লুদার’ শহরের নিয়ন্ত্রণ ইয়েমেন সেনাবাহিনীর হাতে পড়ার পর দু’ দফায় বিমান হামলা চালিয়েছে সৌদি আরব।
এর কিছুক্ষণ পর রা’স ইমরান অঞ্চলকে লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করে সৌদি সেনারা।#