২৯ মে ২০১৫ - ০১:৪১
ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় ২ সৌদি সেনা নিহত

ইয়েমেনের ক্ষেপণাস্ত্রের আঘাতে সৌদি আরবের দুই সেনা নিহত ও পাঁচ জন আহত হয়েছে।

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : ইয়েমেনের ক্ষেপণাস্ত্রের আঘাতে সৌদি আরবের দুই সেনা নিহত ও পাঁচ জন আহত হয়েছে। সৌদি বিমান হামলার জবাবে ইয়েমেনের সামরিক বাহিনী ও জনপ্রিয় সংগঠন আনসারুল্লাহ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের দুই সেনা নিহতের কথা স্বীকার করেছে। তাদের এক বিবৃতিতে বলা হয়েছে, গতকাল (বুধবার) ইয়েমেন বাহিনীর হামলায় ওই দুই সীমান্তরক্ষী প্রাণ হারিয়েছে।
ইয়েমেনের সেনাবাহিনী সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আসির সীমান্তে অবস্থিত জাহরান এলাকায়  ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছ বলে বিবৃতিতে আরো বলা হয়েছে।
গতকাল ( বুধবার) সৌদি আরবের আগ্রাসী  বিমান বাহিনী ইয়েমেনে বর্বরোচিত হামলা চালিয়ে অন্তত ৯০ জনকে হত্যা করার পর ইয়েমেনের সামরিক বাহিনী এই পাল্টা হামলা চালাল।
গত ২৬ মার্চ থেকে ইয়েমেনে বর্বর হামলা চালাচ্ছে সৌদি আরব। সৌদি হামলায় এ পর্যন্ত বহু বেসামরিক ইয়েমেনি হতাহত হয়েছেন।#