৫ জুন ২০১৫ - ০৩:৪৩
আচেহ প্রদেশে অভিবাসীদের আশ্রয় দেয়া অব্যাহত

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে বাংলাদেশ ও মিয়ানমারের অধিবাসীদের সাময়িক আশ্রয় দেয়া অব্যাহত রয়েছে।

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে বাংলাদেশ ও মিয়ানমারের অধিবাসীদের সাময়িক আশ্রয় দেয়া অব্যাহত রয়েছে। এছাড়া সাগরে এখনও হাজার হাজার অভিবাসী ভেসে বেড়াচ্ছে আশঙ্কায় অনুসন্ধান অব্যাহত রয়েছে। সাহায্য সংস্থা, স্থানীয় সরকার, স্বেচ্ছাসেবী ও আন্তর্জাতিক সংগঠনগুলো অভিবাসীদের খাবার, পোশাক, আশ্রয় ও ওষুধ সরবরাহ করছে। আশ্রয় শিবিরগুলোতে থাকা কর্মীরা জানাচ্ছেন, শরণার্থীদের অবস্থার উন্নতি হচ্ছে ধীরে ধীরে। কিন্তু এখনও আরও সহায়তা প্রয়োজন তাদের। এ খবর দিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। ১৭০০-এরও বেশি অভিবাসীর মধ্যে প্রায় ৭০০ হচ্ছে দরিদ্র বাংলাদেশী। এদের বেশিরভাগই কাজের খোঁজে মালয়েশিয়া যেতে চেয়েছিল। বাকিরা মিয়ানমারের মুসলিম রোহিঙ্গা। ইন্দোনেশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরমানাথা নাসির বলেন, আচেহ প্রদেশে আশ্রয় পাওয়া বাংলাদেশীদের ফিরিয়ে নিতে ভ্রমন সংক্রান্ত নথিপত্রের জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করছে ইন্দোনেশিয়া। তিনি জানান, স¤পূর্ন প্রক্রিয়া যত দ্রুত সম্ভব শেষ করা হবে। আচেহ প্রদেশের সামাজিক বিভাগের প্রধান আলহুদরি বলেন, সকল অভিবাসীদের যাবতীয় বোঝা বর্তমানে স্থানীয় সরকারের ওপরই পড়ছে। তিনি আশা করছেন, এ মাসের শেষের দিকে রমজান শুরু হবার আগেই যাতে অভিবাসীদের প্রত্যাবর্তন প্রক্রিয়া স¤পন্ন হয়। আচেহ প্রাদেশিক সরকার অভিবাসীদের সাহায্য করতে প্রস্তুত। কিন্তু রমজানের সময় আশ্রিতদের জন্য স¤পূর্ন নতুন কাঠামো প্রস্তুত করতে হবে। প্রসঙ্গত, জনসংখ্যার দিক দিয়ে ইন্দোনেশিয়া বিশ্বের সবচেয়ে বড় মুসলিম রাষ্ট্র। আচেহ প্রদেশ বিশেষ করে কড়া ইসলামি আইন অনুযায়ী চলে। সুতরাং রমজানের সময় সে অনুযায়ী খাবার দিতে হবে অভিবাসীদের। তবে আলহুদরি এ-ও জানিয়েছেন, রোহিঙ্গাদের কোথাও যাবার জায়গা নেই। তাদেরকে সবসময় সাহায্য করতে আমরা প্রস্তুত।#