৫ জুন ২০১৫ - ০৩:৫৮
ভারতে জঙ্গি হামলায় ২০ সেনাসদস্য নিহত, আহত ১২

ভারতের মণিপুরের ছান্দেল জেলায় এক জঙ্গি হামলায় কমপক্ষে ২০ সেনাসদস্য নিহত ও ১২ জন আহত হয়েছে।

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : ভারতের মণিপুরের ছান্দেল জেলায় এক জঙ্গি হামলায় কমপক্ষে ২০ সেনাসদস্য নিহত ও ১২ জন আহত হয়েছে। ৬ দোগরা সেনা বহর মতুল থেকে ইমফালে যাবার পথে এ হামলার মুখে পড়ে। এ খবর দিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। স্থানীয় সময় সকাল ৮.৪৫-এ হামলার ঘটনা ঘটে। আহত সেনাসদস্যদের আকাশপথে নাগাল্যান্ডে নিয়ে যাওয়া হয়েছে। বিস্তারিত এখনও জানা যায়নি।#