আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : সীমান্তে সংঘর্ষের সময় সৌদি আরবের কয়েকজন সেনাকে আটক করেছে ইয়েমেনের সামরিক বাহিনী। সৌদি আরবের একজন সেনা মুখপাত্র আজ (শুক্রবার) এ খবর দিয়েছেন। তিনি জানিয়েছেন, ইয়েমেন সীমান্তে সাম্প্রতিক কয়েকটি সংঘর্ষের সময় সৌদি সেনাদেরকে আটক করা হয়।
এদিকে, ইয়েমেনের বিভিন্ন শহরে বিমান হামলা জোরদার করেছে সৌদি আরব। সুইজারল্যান্ডের জেনেভা শহরে যখন ইয়েমেনের বিভিন্ন রাজনৈতিক গ্রুপ দেশের সমস্যা সমাধানের জন্য সংলাপে বসতে যাচ্ছে তখন সৌদি হামলা জোরদারের খবর এল।
সৌদি আরব সর্বশেষ ইয়েমেনের দক্ষিণ-পশ্চমাঞ্চলীয় ধামার প্রদেশের একটি বিশ্ববিদ্যালয়ে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে। তবে ক্ষয়ক্ষতির বিস্তারিত খবর পাওয়া যায় নি। একই প্রদেশের একটি সরকারি হাসপাতালেও হামলা চালিয়েছে সৌদি সেনারা। এতে অন্তত তিনজন নিহত ও বহু মানুষ আহত হয়েছে। এছাড়া, গতকাল ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সা’দা প্রদেশে সৌদি হামলায় ছয়জন বেসামরিক মানুষ নিহত হয়েছে।#
ইয়েমেনের হাতে সৌদি সেনা আটক; বিমান হামলা জোরদার