আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : ব্রিটেন থেকে সৌদি আরবে হজ করতে যাওয়া একই পরিবারের তিন বোন ও তাদের ন’টি সন্তান সিরিয়াতে গিয়ে পৌঁছেছে বলে খবর প্রকাশিত হয়েছে।
আইএসআইএল সন্ত্রাসী গ্রুপের সাথে সম্পর্ক আছে এরকম একজন পাচারকারী এই খবরটি সংবাদ সংস্থাকে নিশ্চিত করেছে।
তারা সবাই তুরস্ক হয়ে শেষ পর্যন্ত সীমান্ত পাড়ি দিয়ে সিরিয়ার ভেতরে ঢুকে পড়েছে।
ওই দালাল জানায়, এর আগে গোটা পরিবারটি দুটো গ্রুপে ভাগ হয়ে চলাচল করছিলো।
সিরিয়ার যেসব সীমান্ত আইএসআইএলে'র দখলে সেগুলোর কিছু কিছু এলাকার দায়িত্বে রয়েছে এই পাচারকারী।
সে আইএসআইএল সন্ত্রাসী গ্রুপের একজন সদস্য।
পাকিস্তান বংশোদ্ভুত ওই তিন বোন ও তাদের নয়টি সন্তান ইংল্যান্ডের ব্র্যাডফোর্ড শহরে বসবাস করতো।
দেশে ফিরে আসার জন্যে ওই তিন বোনের স্বামীরা তাদের প্রতি আকুল আবেদন জানিয়েছেন।#
