২১ সেপ্টেম্বর ২০১৫ - ১৩:০০
ইয়েমেন সেনাদের দখলে সৌদি আরবের ৩টি গ্রাম

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিযান প্রদেশের ৩টি গ্রামের উপর নিয়ন্ত্রণ লাভ করেছে ইয়েমেনের স্বেচ্ছাসেবী ও সামরিক বাহিনীর সৈন্যরা।

হলে বাইত বার্তা সংস্থা (আবনা) : ইয়েমেনের স্বেচ্ছাসেবী ও সামরিক বাহিনীর সমন্বয়ে গঠিত বাহিনী আজ সোমবার (২১শে সেপ্টেম্বর) সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিযান প্রদেশের ৩টি গ্রামের উপর নিয়ন্ত্রণ লাভ করেছে।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ও জিযান প্রদেশের আল-খাওবা অঞ্চলের অন্তর্ভূক্ত ৩টি গ্রামের উপর ইয়েমেন বাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সত্যতা স্বীকার করেছে।

এদিকে, আজ (সোমবার) সকালে ইয়েমেন বাহিনীর হামলায় ৩ সৌদি সৈন্য নিহত এবং দেশটির ৮টি সামরিক যান ধ্বংস হয়েছে।#