২ নভেম্বর ২০১৫ - ০১:১৬
সন্ত্রাসীদের কবল থেকে গাম্মাম শহরকে মুক্ত করলো সিরিয় বাহিনী

লাদাকিয়া প্রদেশের ‘গাম্মাম’ শহর ও পাহাড়কে সন্ত্রাসীদের কবল থেকে মুক্ত করতে সক্ষম হয়েছে সিরিয় বাহিনী।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা- : আল-মায়াদিন চ্যানেল এ তথ্য প্রকাশ করে জানিয়েছে, ব্যাপক সংঘর্ষ ও প্রতিরোধের পর সিরিয় বাহিনী গাম্মাম শহরের নিয়ন্ত্রণ হাতে নিতে সক্ষম হয়।

এছাড়া আল-আলাম চ্যানেলের প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয় বাহিনী গাম্মাম শহর ও পাহাড়ের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।

বলবাহুল্য, লাদাকিয়া প্রদেশটি সিরিয়ার পশ্চিম অঞ্চলে অবস্থিত। যার উত্তরে তুরস্ক সীমান্ত এবং পূর্বে মেডিটেরিয়ান সি অবস্থিত।

বর্তমানে লাদাকিয়া প্রদেশের ৯৫ ভাগেরও বেশী এলাকা সিরিয় সেনাবাহিনী ও এদেশের ন্যাশনাল গার্ড বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। শুধুমাত্র উত্তর-পূর্ব অঞ্চলের কিছু এলাকার নিয়ন্ত্রণ এখনো ধরে রেখেছে তাকফিরি সন্ত্রাসীরা।#